সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলা এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানাতে পারেননি তিনি।





