বেনাপোল থেকে ৫ লক্ষ হুন্ডির টাকাসহ ভারতীয় এক নাগরিক আটক।
যশোরে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা আজ বুধবার (৯ জানুয়রি) সকালে বেনাপোল চেকপোস্ট থেকে ৫ লক্ষ হুন্ডির টাকাসহ জাকিরুল গাজী নামে এক ভারতীয় নাগরিককে আটক করছে।
আটক জাকিরুল গাজী ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার জয়পুর গ্রামের শামসুর রহমান গাজীর ছেলে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বিপুল পরিমান হুন্ডির টাকাসহ অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্প্যের নায়েব সুবেদার কাশেম মোল্লার নেতৃত্ব অভিযান চালিয়ে ৫ লক্ষ হুন্ডির টাকাসহ ভারতীয় নাগরিক জাকিরুল গাজীকে আটক করা হয়।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের চেকপোস্ট এলাকা থেকে ৫ লক্ষ হুন্ডির টাকাসহ জাকিরুল গাজী নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত টাকাসহ জাকিরুল গাজিকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে।
নাছির/মুহিব





