বিরোধী দলীয় হুইপ ও বগুড়ায় (সদর)-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরের বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়ায় এ ঘটনা ঘটে। নুরুল ইসলাম ওমর বাসভবনে ছিলেন না।

পুলিশ জানায়, কে বা কারা রাত সাড়ে ১০টার দিকে বিরোধী দলের হুইপের বাসভবন লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একটি বাড়ির ভেতরে অপরটি মূল ফটকের সামনে বিস্ফোরিত হয়।

নারুলী ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এতে কেউ হতাহত হয়নি। তবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এআর