মুন্সীগঞ্জের শ্রীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভাগ্যকুল সড়কের ওর্য়াল্ড সাইন স্কুলের নবান্ন কনভনেশন সেন্টারে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব আলহাজ্ব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ -১ আসনের সম্ভাব্য প্রার্থী কে এম আতিকুর রহমান।

বিশেষে বক্তা হিসেবে উপস্থতি ছিলেন , মুন্সীগঞ্জ জেলা শাখার ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা সোহরাব হোসাইন ফারুকী, সেক্রেটারী মুহাম্মাদ শাহাদাৎ হোসাইন,প্রচার ও প্রকাশক সম্পাদক মাওলানা মুহাম্মদ কবির হোসাইন।