সাতক্ষীরায় বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ৩৪ জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে জেলার আটটি থানার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা পুলিশ ১৬ জন, কলারোয়া থানায় ৫ জন, তালা থানায় ৩ জন, শ্যামনগর থানায় ৪ জন, আশাশুনিতে ২ জন, দেবহাটা থানায় ৩ জন ও পাটকেলঘাটা থানায় ১ জনকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এসএ/টাইম





