সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আখতার বানুর মেহেরপুর শহরের বাস ভবনে দিনদুপুরে চুরি সংঘটিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১ টার দিকে তালা ভেঙ্গে চোর চক্র সাড়ে ১০ ভরি সোনার গয়না লুটে নেয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মেহেরপুর শহরের মল্লিক পাড়ার রানা মিয়া ও গোরস্থানপাড়ার ওয়াসিমকে আটক করেছে পুলিশ।
মহিলা এমপি সেলিনা আখতার বানু জানান, সকালে তার বাড়ির লোকজন বাইরে গেলে চোর চক্র হানা দেয়। শয়ন কক্ষের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় সাড়ে ১০ ভরি সোনার গয়না লুট করে পালিয়ে যায়।
খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের পাশপাশি গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





