রংপুর মহানগরীর মাহিগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা একে অপরে স্বামী স্ত্রী।
সোমবার বেলা আড়াইটার দিকে মাহিগঞ্জ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আবদুল কাদের জিলানী জানান, সোমবার বেলা আড়াইটার দিকে মাহিগঞ্জ কলেজের সামনে সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা রংপুরগামী মিনিবাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা মাহবুবুল ইসলাম ও তার স্ত্রী নাজমা খাতুন মারা যান।
তারা নগরীর শালবন থেকে পীরগাছার ইটাকুমারীরে জোলাপাড়ায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তাদের দুই সন্তানের একজন এমবিবিএস চিকিৎসক, অন্যজন প্রাইমারি স্কুলের শিক্ষক।
এমবি





