ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় ভাই-বোন নিহত হয়েছেন। এতে আশঙ্কাজনক অবস্থায় তাদের মা ও বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের দরিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শীলা রাণী (১৮) ও তার ৯ মাস বয়সী ভাই নীরব।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ব্যাটারিচালিত একটি রিকশাযোগে ত্রিশাল উপজেলা সদরে যাওয়ার পথে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

এছাড়া আশঙ্কাজনক অবস্থায় তাদের মা ও বাবাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওএফ