রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় বিক্ষোভ মিছিল করেছে শিবিরের ঢাকা মহানগরী পূর্ব শাখার নেতা-কর্মীরা। এসময় রাস্তায় পেট্টোল ঢেলে আগুন দিয়ে অবরোধের চেষ্টা চালান তারা।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তারা এ বিক্ষোভ মিছিল করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খিলগাঁও থানার এসআই আজিজুল ইসলাম জানান, গোড়ান এলাকায় শিবিরের কর্মীরা একটি মিছিল করেছে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা চলে যায়। রাস্তায় আগুন দিলেও তারা কোনো ভাঙচুর করেননি। এঘটনায় কাউকে আটকও করা হয়নি বলে জানান তিনি।

এমকে