লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী ২ গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

 

আজ রোববার (২৯ আগস্ট) ভোর রাতে উপজেলার বুড়িমারী বান্ধের মাথা সীমান্তের ৮৪৩ নং মেইন পিলারের নিকট এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারী জেলার ডিমলা উপজেলার বনেবরের পুত্র সাগর (৩০) ও ওই ইউনিয়নের কলাবাগান এলাকার বুলবুল ইসলামের পুত্র ইউনুস আলী (২৬) বলে জানা গেছে।

 

জানা গেছে, ওই সীমান্ত দিয়ে রবিবার ভোরে ভারতীয় গরু পারাপার করতে যায় বাংলাদেশী কয়েকজন গরু ব্যবসায়ী।

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহলদল তাদের লক্ষ করে গুলি করেন। বিএসএফ’র গুলিতে সাগর এবং ইউনুস গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

পরে বিএসএফ তাদের লাশ টেনে হেচরে ভারতের অভ্যান্তরে নিয়ে গেছে বলে জানা গেছে।

 

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ও বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তবে, বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) ৬১ তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

নূরুনবী/এইচএন