রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কামারপাড়া এলাকায় ট্রাকচাপায় শহীদুল আলম (৪৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদুল আলম শিবগঞ্জ উপজেলার রাণীবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, সকালে শিক্ষক শহীদুল আলম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে রাজশাহী যাচ্ছিলেন। এ সময় কামারপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা চাইলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।

নিহতের স্বজনরা ‍জানান, রাজশাহী টির্চাস ট্রেনিং ইনস্টিটিউটে প্রধান শিক্ষকদের প্রশিক্ষণে অংশ নিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

এমই