রাজধানীর মিরপুরের ১১ নম্বরের প্যারিস রোডের ঝুটপট্টি বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে শনিবার বেলা ১২টার দিকে এ আগুনের সূত্রপাত।
ঘটনাস্থল থেকে দুপুর ১২টা ৪০মিনিটে পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
তিনি জানান, ওই বস্তিতে পাঁচ শতাধিক ঘর রয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা রয়েছে।
ঢাকা, ২৮ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





