জেলায় রোববার কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের আমন ধানবীজ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বেসরকারি সংগঠন সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশীদ লাল। কৃষিবিদ আব্দুল্লা-আল-রাজী ও ভূদেব সরকার।
সোমবার সকালে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের চেরেঙ্গা গ্রামে ৩৫জন কৃষককে ধানবীজ সরবরাহ করা হয়।
আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (ইরি) ও সিরিয়াল সিস্টেম ইনিসিয়েটিভ ফর সাউথ এশিয়া (সিসা) যৌথ উদ্যোগে জমির মাটির গুণাগুণ বিবেচনা করে বিভিন্ন এলাকায় প্রতিবন্ধকতা সহনশীলজাত ধানবীজ বিতরণের উদ্যোগ গ্রহণ করে।
বন্যা সহনশীলজাত ব্রিধান-৫১ ও ব্রিধান-৫২, খরা সহনশীলজাত ব্রিধান-৫৬ ও ব্রিধান-৫৭, সুগন্ধীধান ব্রিধান-৩৪ ও উচ্চ ফলনশীলজাত ব্রিধান-৩৩ ও ব্রিধান ৪৯ বিতরণের উদ্যোগ নেয়।
বেসরকারি সংগঠন সলিডারিটি’র মাধ্যমে কুড়িগ্রাম সদর, রাজারহাট, রংপুর সদর, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায় ৪ শতাধিক কৃষকের মাঝে গত ৯ জুন থেকে এসব ধানবীজ বিতরণ করা হয়।
প্রকল্প সূত্র জানায়, এ ছাড়ায় উপকারভোগী কৃষকরা প্রদর্শনী প্লটের জন্য বীজসহ প্রশিক্ষণ, সার ও উন্নত প্রযুক্তি সুবিধা পাবে।
ঢাকা,১৬ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর





