গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় বাসচাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুস সালাম (৩০) উপজেলার সফিপুর এলাকার এসএস গার্মেন্টের শ্রমিক ছিলেন।
তিনি টাঙ্গাইলের দেলদুয়ার থানার মঙ্গলহর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, বৃহস্পতিবার রাতে সালাম কারখানার কাজ সেরে বাসায় ফিরছিলেন।
“সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে বলে জানান ওসি হোসেন।
এমবি





