১২ টি স্বর্ণের বারসহ শহিদুল্লাহ (৩৭) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা । সে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ক্ষুদির জঙ্গল গ্রামের আফতাব উদ্দীনের ছেলে।
বুধবার (৩ অক্টোবর ) সকাল সাড়ে ১০ টার সময় ভারতে প্রবেশ এর আগে সন্দেহজনকভাবে তাকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা। তার পাসপোর্ট নম্বর ইঢ়-০০৭৫৬৩৩.
বেনাপোল শুল্ক গোয়েন্দারা জানান, শহিদুল্লাহ ভারতে যাওয়ার জন্য স্ক্যানার মেশিনে তার ব্যাগ স্ক্যান করে কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে ভারতে প্রবেশের জন্য রওনা দিলে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় তাকে চেকিং করে পায়ুপথে ১২টি সোনার বার পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক নিপুন চাকমা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সোনারবার কাস্টম হাউসে জমা দেওয়া হবে এবং তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়়েছে । আটককৃত স্বণের্র মূল্য ৬০ লক্ষ টাকা।
নাসির/জেড





