উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে খুলনাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলির আদেশাধীন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আনিসুর রহমানকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে ঢাকাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়, এমপি-এর একান্ত সচিব হিসেবে কর্মরত বঙ্গবন্ধু ক্রীড়াসেবা কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে একান্ত সচিবের পদ হতে প্রত্যাহার করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রভাষক, পদার্থবিদ্যা) বেগম খাদিজাতুল কোবরা ন্যাশনাল ডিফেন্স কলেজের রিসার্চ ফেলো হিসেবে নিয়োগ পেয়েছেন।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





