অবৈধ সরকারের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ২০ দলের নেতাকর্মী সহ সাধারন মানুষকে আটক, নির্যাতন, গুম, ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী ও আটককৃত নেতাকর্মীদের মুক্তি এবং অভিলম্বে সরকারের পদত্যাগের দাবীতে ডাকা ৭২ ঘন্টা হরতালের ১ম দিনে ২০ দলের ব্যানারে রাজধানীর কলাবগানে মিছিল ও পিকেটিং করেছে বিএনপি, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

জামায়াতে ইসলামী কলাবাগান থানা সেক্রেটারী শাহেদুল আলম চেীধুরীর নেতৃত্বে ২০ দলের ব্যানারে রবিবার সকাল সাড়ে ৭টায় মিছিলটি রাসেল স্কয়ার হতে শুরু হয়ে কলাবাগান বাসষ্ট্যান্ড এসে শেষ হয়।

মিছিল শেষে কয়েকটি যানবাহন ভাংচুর করে নেতা-কর্মীরা। মিছিলে ছাত্রশিবির ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

ইআর