রাজশাহীর পবা উপজেলায় কর্ণহারের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন।

তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। এ সময় বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে দাবি করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আফি নেপাল পাড়ায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএফএম আশরাফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনার পর গুলিবিদ্ধ ওই মাদকবিক্রেতাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

জেড