গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৯৩৯ জন।
আজ শনিবার (০৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গতকাল শুক্রবার (০৮ জুলাই) ৭ জনের মৃত্যু এবং ১ হাজার ৬১১ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৯৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ২৪টি নমুনা। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯৩৯ জনের। মৃত্যু হয়েছে তিনজনের এবং সুস্থ ৮৩৭ জন।
নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৫৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকার দুইজন ও বরিশালের একজন। তাদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮৯ হাজার ৪০ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৯৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ১২ হাজার ২০৪ জন।
এবিএস





