বান্দরবন জেলার আলীকদম উপজেলায় ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফ উদ্দীন (২৪) নামে এক চালক নিহত হয়েছে এবং ৫ জন আহত হয়েছে।

শুক্রবার বেলা ১২টার দিকে আলীকদম থানচি সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক আলীকদম পান বাজার এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে। আহতরা হলেন- বাজের ত্রিপুরা, মো. ইউসুফ, তেরেন ত্রিপুরা, মিয়ার আলী ও দূর্জয়। তারা আলীকদম হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, আলীকদম থেকে একটি মোটরসাইকেল ভাড়ায় যাত্রী নিয়ে থানচি যাওয়ার পথে ১৫ কিলো এলাকায় অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা বাকি ৫ জন যাত্রী আহত হয়। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএ