কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম (৫০)।
রোববার (১২ জুন) ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল ৭টা ৫ মিনিটে সিরাজুলকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, শনিবার (১১ জুন) দিনগত রাতে ডিউটি অফিসার হিসেবে থানায় দায়িত্ব পালন করছিলেন এসআই সিরাজুল। ভোরের দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তার।
সিরাজুলের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায়।
এমই





