রাজধানীর ফকিরাপুল কালভার্ট রোড়ের প্যারামাউন্ট হাইট নামে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
রোববার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্টোলরুমের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
এ সময় আশে পাশের ভবনেও আতংক ছড়িয়ে পড়ে। রাত সোয়া একটার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও আগুন নিয়ন্ত্রনে কাজ করছিল ফায়ার সার্ভিস।
তবে, কী কারণে আগুনের সূত্রপাত এবং এতে কী পরিমান ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছেন কীনা সে বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি।
শেষ প্রাপ্ত খবর অনুযায়ী ১৪ তলা ভবনটির একটি ফ্লোরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রবেশ করছে এবং উদ্ধার কাজ চালাচ্ছে।
ঢাকা, জেইউ, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেবি





