মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

ঘন কুয়াশার কারণে বয়াবাতি ও চলার পথ দেখতে না পাওয়ায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে গুরুত্বপূর্ণ এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

অন্যদিকে ঘন কুয়াশার কারণে নৌরুটের মাঝ পদ্মায় ছোট-বড় সাতটি ফেরি আটকা পড়েছে। ফলে কনকনে শীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

এ দিকে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় উভয়পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় পাঁচ শতাধিক যানবাহন।

ঘাটের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জেএ