রাজধানী মোহাম্মদপুরে 'লাইফ কেয়ার নাসিং হোম' নামে একটি ক্লিনিকে অভিযান চালিয়ে শিশু বেচা-কেনা চক্রের২ সদস্যসহ এক শিশু উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-২)।
শনিবার রাতে এই অভিযান পরিচালনা করে র্যাব-২ এর একটি চৌকস দল।
এ ঘটনায় ওই ক্লিনিকের মালিকসহ দু'জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বিভা বিশ্বাসের (৩৫)বাড়িগোপালগঞ্জের বৌলতলী। বর্তমানে তিনিমোহাম্মদপুরের খিলজি রোডের একটি বাসায় থাকেন। অপরজন হলেন, রাবেয়া বেগম(৬৫)। তিনি মুন্সিগঞ্জের লৌহজং থানার রবি হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-২ এর গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা এএসপি মারুফ আহমেদ। তিনি টাইমনিউজবিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই ক্লিনিকে চিকিৎসার নামে শিশু চুরি ও বেচা-কেনার ঘটনা ঘটছে। এ খবরের ভিত্তিতে প্রাথমিকভাবে তদন্ত কাজ পরিচালনা করা হয়।
র্যাব এই চক্রকে চিহ্নিত করে মোহাম্মদপুরেরবাবর রোডে অবস্থিত লাইফ কেয়ার নার্সিং হোমে অভিযান চালানো হয়। অভিযান কালে একটি শিশুকে দেড় লক্ষ টাকার বিনিময়ে বিক্রির সময় লাইফ কেয়ার নার্সিং হোমের মালিক বিভা বিশ্বাস (৪০) ও তার দালাল রাবেয়া খাতুনকে (৫০)হাতে-নাতে গ্রেফতার করা হয়।
বিলকিস নামক অপর শিশুটিকেএক দালাল পুরান ঢাকার নয়াবাজারস্থ একটি ক্লিনিক থেকে সংগ্রহ করে। শিশুটির প্রকৃত বাবা মা কে ছিল ও কিভাবে শিশুটিকে চুরি করা হয়সে ব্যাপারে বিস্তারিত অনুসন্ধানঅব্যাহত আছে।
এএসপি মারুফ আহমেদ আরও জানান, চোরাইকৃত এসব শিশুদের বেচা-কেনার বাজাররমরমা। প্রতিটি শিশু বিক্রি হয় একলক্ষ টাকা থেকে একলক্ষ পঞ্চাশ হাজার টাকায়। আর এই ব্যবসার সাথে জড়িয়ে আছে কিছু নার্সিং হোম, তাদের মালিক, নার্স ও হাসপাতালের আয়া।ভবিষ্যতে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ঢাকা, জেইউ, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





