মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চুরি হওয়া প্রাইভেট কারসহ চোরকে আটক করেছেন থানা পুলিশ।
গত সোমবার মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে কারটি চুরি করে চক্রটি। সাথে সাথে জেলার সকল থানায় কার চুরি হওয়ার বিষয়টি জানালে, চুরি হওয়া কারটিকে উদ্ধারে তৎপর হয় পুলিশ।
এক পর্যায়ে সন্ধ্যার পর শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোড থেকে কারটি উদ্ধার করা হয়। এর কিছুক্ষন পর চোরকেও আটক করতে সক্ষম হয় থানা পুলিশ।
পুলিশ জানায়, আটককৃত গাড়ি চোর আব্দ্লু আলীম (২৮) আন্তঃজেলা গাড়ী চোর চক্রের সদস্য।সে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৈতন্যপুর গ্রামের আব্দুল বারিকের পুত্র। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানা ও মাধবপুর থানায় আরো ৫টি গাড়ী চুরির মামলা রয়েছে বলেও পুলিশ জানায়।
এমই





