ঘনকুয়াশার কারণে বন্ধ রয়েছে শিমুলিয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। শনিবার ভোর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. গিয়াসউদ্দিন পাটোয়ারি জানান, ঘন কুয়াশায় নৌরুট অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ায় মার্কিং বয়াবাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
অপরদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, শুক্রবার মধ্যরাত থেকে নদীতে কুয়াশা পড়তে থাকে। ভোরের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে ৫টি ফেরি নোঙর করে থাকে।
তবে, কুয়াশার তীব্রতা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হবে বলে তিনি জানান।
এআই





