মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় (৪২) এক ব্যক্তি নিহত ও নয়জন আহত হয়েছেন। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কের সাতগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কের সাতগাঁও এলাকার কাছে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয় এবং অটোরিকশার নয়জন যাত্রী আহত হন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করেছে।
কেএইচ





