দক্ষিণ ইব্রাহিমপুরের কাফরুলে শর্ট সার্কিটে একই পরিবারের পাঁচজন দগ্ধের মধ্যে মোহাম্মদ জয়নাল আবেদিন (৩৩) মারা গেছেন। তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
জয়নাল বরিশালের হিজরা থানার আবদুল কাদের মাঝির ছেলে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেকের বার্ন ইউনিটের চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন মৃতের মেয়ে জামাই রফিকুল ইসলাম।
গত ২৩ জুন ভোরে এই ঘটনায় জয়নালের স্ত্রী পেয়ারা বেগমের (৩০) ৩০ শতাংশ, তার ছেলে রবিউল হাসান (১২) ১৫ শতাংশ, ছেলে রাব্বি ১২ শতাংশ, তার ভাগিনা খাদিজার (১৫) ২০ শতাংশ পুড়ে যায়। তারা সবাই ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
জয়নালের দুই ছেলের মধ্যে একজন চতুর্থ শ্রেণি ও অপরজন দ্বিতীয় শ্রেণির ছাত্র।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





