যান্ত্রিক ত্রুটির কারণে ইউএস বাংলার কক্সবাজারগামী একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ফ্লাইটটির চাকায় আগুন লেগে গেলে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। তবে, যাত্রীরা নিরপদে আছেন।