গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় একটি বিরোধপূর্ণ জমিতে নির্মাণ কাজের সময় প্রতিপক্ষের গুলিতে এক নির্মাণশ্রমিক আহত হয়েছেন।
গুলিবিদ্ধ ইব্রাহিম মিয়া টঙ্গী শহরের ভরান মাজার এলাকার আবদুল মালেকের ছেলে। আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ জমিটি নিয়ে চাচা সিরাজ মিয়া ও ভাতিজা আল রাজির বিরোধ দীর্ঘ দিনের। চাচা সিরাজ মিয়া বিরোধপূর্ণ জমিতে নির্মাণ কাজ করতে গেলে আল রাজি তাতে বাধা দেন।
এ সময় প্রতিপক্ষ ৩ রাউন্ড গুলি করেন। এতে গুলিবিদ্ধ হয়ে রাজমিস্ত্রি ইব্রাহিম মিয়া (২৮) গুরুতর আহত হন।
এ বিষয়ে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার বিষয়ে আমরা কিছুই জানি না, তবে খোঁজ নিচ্ছি।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআর