এশিয়া-ইউরোপ আন্তঃমহাদেশীয় ফোরামের দশম শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ বুধবার ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ও শুক্রবার ইতালির মিলানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, বুধবার সকাল ১০টায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। বেলা ৩টার সময় ইতালির মিলান মালপেনসা আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রী সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন।
শনিবার প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
জেএ





