ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মাগুরা জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, বুধবার আনুমানিক রাত পৌনে ১০টার দিকে মাগুরা-যশোর সড়কে চলাচলকারী পার্কিং করা একটি লোকাল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে মাগুরা থেকে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসের ভেতর মানুষ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান সুদর্শন কুমার রায়।
এমআর





