“চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”এই শ্লোগান নিয়ে আজ রোববার সকালে যশোরের শার্শা উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে মাদক ও সন্ত্রাস বিরোধী জন সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, পুলিশের এ্যাডিশনাল আই জিপি (অব:) বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মাবুদ পিপিএ।
বিশেষ অতিথি ছিলেন, যশোরের পুলিশ সুপার মো: আনিসুর রহমান বিপিএম, পিপিএম ও বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলশ লিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা থানার ওসি এম মশিউর রহমান।
প্রধান অতিথি তার বক্তবে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক পরিবার সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। বর্তমানে মাদকাসক্তি বাংলাদেশে একটি অন্যতম সামাজিক সমস্যা। মাদক ও মাদকাসক্ত নিয়ন্ত্রনে সবচেয়ে বড় ভুমিকা রাখতে পারে পরিবার, একই সাথে সমাজ ও রাষ্ট্রের ভুমিকা গুরুত্বপূর্ণ। মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি। তিনি আরও বলেন মাদক ব্যবসায়ীরা যত বড় শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন, ইউপি চেয়ারম্যান আয়নাল হোসেন, চেয়ারম্যান বাপ্পী, সাবেক উপজেলা চেয়ারম্যান আ: মান্নান মিন্নু।
সভায় সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।
শেখ নাছির উদ্দিন/এসএম





