নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকার ধামরাই পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মারুফ সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এলাকা থেকে মারুফকে গ্রেফতার করা হয়।
মারুফ ধামরাইয়ের ছয়বাড়িয়া এলাকার প্রয়াত মোতালেবের ছেলে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, নাশকতার অভিযোগে মারুফকে গ্রেফতার করা হয়েছে।
বিএনপি- জামায়াতের আন্দোলনের সময় তাঁর বিরুদ্ধে ধামরাই থানায় গাড়ি পোড়ানো, বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে।
এ ছাড়া তিনি সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।
এমবি





