যশোরের বেনাপোলে ব্যাংক ও মন্দিরে ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি কদম আলীকে (৪৫) বোমা তৈরির উপকরণসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোল পোর্টথানাধীন বোয়ালিয়া বাজার থেকে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

তিনি বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের উত্তর ধাণ্যখোলা গ্রামের নূর বক্সের ছেলে।

পুলিশ জানায়, কদম আলীর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে বোমা তৈরিতে ব্যবহৃত ৬ কেজি জালের কাঠি ও ৫ বান্ডিল টন পাওয়া যায়। নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশে তিনি বোমা তৈরির উপকরণ সরবরাহ করছিলেন।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে কদম আলীকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

এমবি