পূজা ও ঈদ উপলক্ষে বাড়ি ফেরা মানুষ, পশু ও পণ্যবাহী অধিক যানবাহনের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ও এর আশপাশ এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। অত্যন্ত ধীর গতিতে গাড়ি চলাচল করতে হচ্ছে বলে ঘরমুখো যাত্রী ও ব্যবসায়ীরা পড়েছে ভোগান্তিতে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন এলাকা থেকে নবীনগর সড়ক হয়ে এবং গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা এলাকা থেকে আসা যানবাহন চন্দ্রা ত্রিমোড় দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যায়। একইভাবে উত্তরবঙ্গ থেকে আসা যানবাহন ঢাকায় ও জয়দেবপুর চৌরাস্তায় প্রবেশ করে।

এছাড়া উত্তরবঙ্গ থেকে আসা কোরবানির পশুবাহী যানবাহন একইভাবে ঢাকায় এবং গাজীপুরের ঢাকাবাইপাস সড়ক হয়ে দেশের দক্ষিণ, দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় যায়। পূজা ও ঈদ উপলক্ষে বাড়ি ফেরা মানুষ, পশু ও পণ্যবাহী যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় ওই মহাসড়কের চন্দ্র-জয়দেবপুর চৌরাস্তা অংশের কোনাবাড়ি, মৌচাক, সফিপুর, চন্দ্র-কালিয়াকৈর অংশের খাড়াজোড়া পর্যন্ত এবং ঢাকা-নবীনগর অংশে সড়কে থেমে থেমে যানজট হচ্ছে।

জেআই