একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী পন্ডিত রামকানাই দাস এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তবে এখনও তিনি শংকামুক্ত নন বলে জানান তার চিকিৎসক কনক কান্তি বড়ুয়া।
তিনি বলেন, পন্ডিত রামকানাইয়ের জ্ঞান ফিরলেও কথা বলতে পারছেন না। শুধু হাত পা নড়াচড়া করতে পারছেন। তিনি এখনও শংকামুক্ত নন।
গত ২৭ আগস্ট মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার চলছে।
জানা গেছে, ২৬ আগস্ট সিলেটে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন রামকানাই। সন্ধ্যায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে সিলেট থেকে নিয়ে আসা হয় ঢাকায়।
রামকানাই দাসের উন্নত চিকিৎসার জন্য ২৯ আগস্ট দুপুরে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে রয়েছেন নিউরো সার্জন রশিদ উদ্দিন ও আফজালুর রহমান। তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন নিউরো সার্জন কনক কান্তি বড়ুয়া।
রামকানাই দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তার পরিবার।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





