সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সোনাতনী এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ এবং আহত হয়েছে আরো ১৫ জন। জেলার দুর্গম চরাঞ্চলে আজ রোববার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের শাহজাদপুর ও পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামিম ইকবাল সাংবাদিকদের জানান, ঘটনাটি দুর্গম চরাঞ্চলে । বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
জানা যায়, সংঘর্ষে আসাদুল গ্রুপের মফিজ উদ্দিন (৫০) নিহত হন।উভয়পক্ষের ১৫ জন আহত হন। তাদের মধ্যে আবু বক্কার ও আরব আলীর অবস্থা আশঙ্কাজনক।
সোনাতনী ইউয়িন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ফজলু সংঘর্ষে নিহত হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের বড় চাঁনতারা গ্রামের আসাদুল ও বাঙ্গালা গ্রামের ছাত্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বিকেলে আসাদুল ও ছাত্তারের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
একে





