ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে তৌফিক হোসেন (৪) ও মনিরা আক্তার (৬) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামে এই ঘটনা ঘটে। তারা ওই গ্রামের গাজী মো. মনির হোসেনের সন্তান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজ উদ্দিন ভূইয়া।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে বাড়ির ওঠানে মনিরা তার ছোট ভাই তৌফিককে নিয়ে খেলা করছিল। কোন একসময় তারা সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে গেলে পানিতে পড়ে যায়।
পরে মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এআর





