মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের ঘাটপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জানারুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলী রেজা জানান, জানারুল দুপুরে নিজ বাড়িতে গাছ কাটছিলেন। এসময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওএফ