মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আনোয়ারা খাতুন (৪৫) নামে এক সংরক্ষিত ইউপি সদস্যের গলাকাটা মৃতদেহ পাওয়া গেছে।

নিহত আনোয়ারা খাতুন উপজেলার বায়রা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য। বায়রা বাজারে তার বাড়ি।

রোববার ভোরে এলাকাবাসী বাড়ি থেকে একটু দূরে বেপারী পাড়া মসজিদের পাশে তার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

ঘটনাটি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ উজ্জামান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

এএইচ