রাজবাড়ীতে ট্রাক উল্টে এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম এনায়েত (৫৫)।
শনিবার (০৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের টিএনটিসংলগ্ন আমতলা বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত এনায়েত সাতক্ষীরা জেলার তালহা উপজেলার জেটুয়া গ্রামের বাসিন্দা।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা বলেন, নিহতের লাশ বালিয়াকান্দি হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের লোকজন এলে আইন অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমবি





