নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বাপ্পি (০৫) নামে ওই শিশু মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা গ্রামে পানিতে ডুবে মারা যায়। সে ওই গ্রামের মনির হোসেনের ছেলে।
নিহতের বাবা মনির হোসেন জানান, বাড়ির পাশে খেলা করার সময় অসাবধানতাবসত বাপ্পি পুকুরে পড়ে যায়। এসময় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওএফ





