গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বৈঠাখালি থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এলাকার ধানক্ষেত মৃতদেহটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল ইসলাম জানান, সকালে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে ধানক্ষেতে মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এআই





