সেনাবাহিনীর অনুষ্ঠানে গান না গাওয়ায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তনুর মা আনোয়ারা।

আজ (সোমবার) বেলা ১২ টার দিকে কুমিল্লার পূবালী চত্ত্বরে গণজাগরণ মঞ্চের উদ্যোগে তনু হত্যার বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

তনুর মা অভিযোগ করে বলেন, সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে গান না গাওয়ায় আমার মেয়ে তনুকে হত্যা করা হয়েছে।

সেনাবাহিনীর লোকজন বিভিন্নভাবে আমাদেরকে হুমকি-দমকি দিয়ে যাচ্ছে। তারা আমাদের বাসার ডিসের লাইন কেটে দিছে যাতে আমরা টেলিভিশনে কোনো সংবাদ দেখতে না পারি। আমরা এখন আতঙ্কে আছি। কি করবো কিছুই বুঝতে পারতেছিনা।

সমাবেশে গণজাগরণ মঞ্চের কুমিল্লার সমন্বয়ক রায়হান ও সংগঠক আবুল কাশেম উপস্থিত আছেন। 

এসএম