শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠেছে ওই ইউনিয়নের এক সাবেক মেম্বারের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ১৬ জুন বৃহস্পতিবার দুপুরে ধানশাইল ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার শাহজালাল মিয়াকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়া গ্রামের দরিদ্র এক রিক্সাচালক জীবিকা নির্বাহের জন্য ঢাকায় অবস্থান করে। তার অনুপস্থিতির সুযোগে মঙ্গলবার একই এলাকার সাবেক ইউপি মেম্বার শাহজালাল মিয়া ওই রিক্সাচালকের ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতা গৃহবধু বাদী হয়ে বৃহস্পতিবার ঝিনাইগাতী থানায় একটি ধর্ষণ মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে শাহ জালালকে গ্রেপ্তার করে।
ধর্ষিতা ওই গৃহবধূ জানিয়েছেন, দীর্ঘদিন যাবৎ আমার স্বামী জীবিকার প্রয়োজনে বাড়ীতে না থাকায় ওই মেম্বার নানা কুপ্রস্তাব দিয়ে আসছিল। তাতে আমি রাজি না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে আমার এ সর্বনাশ করে। আমি এর বিচার চাই।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গৃহবধুর অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিক অভিযান চালিয়ে সাবেক ইউপি মেম্বার শাহজালালকে গ্রেপ্তার করা হয়েছে।
এআই





