রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি কাভার্ডভ্যানসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্যও জব্দ করা হয়।
আজ বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য জানান।
এ বিষয়ে বেলা ১১টার পর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এমই





