রাজধানীতে এবার অজ্ঞানপার্টির খপ্পরে পড়লো পুলিশ সদস্য। মোহাম্মদপুর থেকে ট্রাফিক পুলিশ কনস্টেবল সাদেক আলী বাড়ি যাবার পথে গাবতলী এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন।
অপরদিকে রাজধানীর গুলিস্তান এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন দুই ভাই। তিন জনকেই অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিকাল আনুমানিক ৩টায় পৃথক স্থানে ঘটনা দু'টি ঘটে।
ট্রাফিক পুলিশের অপর এক কনস্টেবল মঞ্জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে টাইমনিউজবিডিকে বলেন, কনস্টেবল সাদেক আলী গ্রামের বাড়ি যাওয়ার জন্য গাবতলী বাসস্টেশনে যান। সেখানে বাসে উঠার মূহুর্তে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। অজ্ঞান অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর পরিচয়পত্র দেখে নিশ্চিত হওয়া গেছে তিনি পুলিশ কনস্টেবল।
অপরদিকে দুই সহোদরের বড় ভাই পরিচয়ে আনোয়ার আলী জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জ্ঞান হারানো লিটন (৩৮)ও সাইদ (৩৫) ইতালি প্রবাসি। সকালে তারা গ্রামের বাড়ি শরীয়তপুর থেকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় এসেছেন। বিকাল ৩টার দিকে গুলিস্তান ইলিশ বাসের কাউন্টার থেকে তাদেরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। তবে তাদের কাছে কি পরিমাণ টাকা খোয়া গেছে তা বিস্তারিত জানাতে পারেন নি তিনি।
[b]ঢাকা, জেইউ, ২৫ মে(টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
জাতীয়
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশসহ ৩ জন
রাজধানীতে এবার অজ্ঞানপার্টির খপ্পরে পড়লো পুলিশ সদস্য। মোহাম্মদপুর থেকে ট্রাফিক পুলিশ কনস্টেবল সাদেক আলী বাড়ি যাবার পথে গাবতলী এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন।





