অবৈধ পথে ভারত থেকে আনা চারটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সদস্যরা।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার বলদাঘাট ব্রিজ এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বলদাঘাট ব্রিজ এলাকায় র্যাবের একটি দল অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের ভেতর থেকে চারটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে ভারত থেকে সীমান্ত পাড়ি দিয়ে অবৈধ পথে চোরাকারবারীরা অস্ত্রগুলো দেশে আনছিলো।
এ বিষয়ে সাপাহার থানায় মামরার প্রস্তুতি চলছে বলেও র্যাবের ওই কর্মকর্তা জানান।
এআর





