পবিত্র ঈদ উল ফিতর উদযাপন শেষে এবার ঢাকায় ফিরতে শুরু করেছে অফিসমুখী লোকজন। কারণ বুধবার ঈদের টানা ৩ দিনের ছুটি শেষ হয়েছে।

গত সপ্তাহে নাড়ীর টানে লাখ লাখ লোক ঢাকা থেকে ছুটে গেছেন গ্রামের বাড়ি। আর ঈদের ছুটির শেষে এবার কর্মের টানে ওই লোকজন ছাড়ছেন গ্রামের বাড়ি, খু্ঁজছেন গাড়ি,লঞ্চ ট্রেনের সিট। তারা দ্রুত ঢাকায় ফেরার জন্য নিয়ে মহা ব্যস্ত হচ্ছেন অনেকেই।

খো্ঁজ নিয়ে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার যথারীতি সরকারি আধাসরকারি অফিস খোলা থাকবে। ফলে নির্ধারিত ৩ দিনের ছুটি কাটানোর পর এবার নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে রাজধানীর আশপাশের লোকজন আগামী কাল সকালে সরাসরি কর্মস্থলে হাজির হচ্ছেন।

আর দূরের জেলার লোকজন আজ বুধবার বিকেলেই গাড়ীতে, ট্রেনে এবং লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু করেছে। এদের মধ্যে অনেকে আজ রাতেই নিজস্ব বাসা বাড়িতে এসে অফিসমুখী লোকজন।

এদিকে ঢাকা শহর অনেকটাই ফা্ঁকা। রাস্তায় নেই কোনো ধরনের যানজট। তবে ধারণা করা হচ্ছে আগামীকাল অফিসগুলোতে তুলনামূলক উপস্থিতি থাকবে অনেক কম। কারণ একদিন পর আরো ২ দিন সরকারি ছুটি রয়েছে।

ঢাকা, একে, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ